Ad Code

Responsive Advertisement

সর্বশেষ

3/recent/ticker-posts

সম্পূর্ণ নিউজ সময়
১৮ টা ৪৯ মিঃ, ১৬ জুলাই, ২০২১

বাণিজ্যবান্ধব নীতির সুপারিশ বাংলাদেশের

দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সড়ক ও আকাশপথে যোগাযোগকে শক্তিশালী করতে বাণিজ্য সুবিধা, ভিসা সাপোর্ট, দ্বিগুণ কর রোধসহ বাণিজ্যবান্ধব নীতির সুপারিশ করেছে বাংলাদেশ।

শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্ডে অনুষ্ঠিত ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া:রিজিওনাল কানেক্টিভিটি চ্যালেঞ্জেস অ্যান্ড অপারচুনিটি' বিষয়ক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন এ সুপারিশ করেন। শুধু ব্যবসা-বাণিজ্যেই নয়,শিক্ষা,পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়েও এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বক্তৃতায় তিনি আরও জানান, বাংলাদেশ প্রথম থেকেই প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে কাজে আসছে।  বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান-প্রতিবেশি ৪টি দেশকে নিয়ে ২০১৫ সালে মোটরযান চলাচল চুক্তির উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট-বিমসটেক ও আসিয়ানের মতো জোটকে শক্তিশালী করার ওপরও জোর দেন আব্দুল মোমেন। তিনি জানান, সড়কপথ, রেলপথ ও জলপথে পণ্য পরিবহণের সঙ্গে সঙ্গে যাত্রী পরিবহনের ওপর জোর দিয়ে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ।
দুই দিনব্যাপী আঞ্চলিক যোগাযোগ জোরদারের লক্ষ্যে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভের আয়োজনে প্রায় ৪০টি দেশের সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রী এ সম্মেলনে যোগ দেন। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবহন, লজিস্টিকস, জ্বালানি-শক্তি, বাণিজ্য, শিল্প, বিনিয়োগ, প্রযুক্তি, সংস্কৃতি ও মানবিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক স্বার্থে কৌশল প্রণয়নে বহুমুখী আলোচনার জন্য একটি রাজনৈতিক ও বিশেষজ্ঞ প্লাটফরম গড়ে তোলার লক্ষ্যে এই উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ