Ad Code

Responsive Advertisement

সর্বশেষ

3/recent/ticker-posts

''সততা বার্তা''

 বাংলাদেশ

১২ টা ৩৩ মিঃ, ২২ জুলাই, ২০২১

চামড়ার দরপতনে বিপাকে ভৈরবের ব্যবসায়ীরা

গতবারের মতো এবারও কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে পড়েছেন ভৈরবের চামড়া ব্যবসায়ীরা। ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে ২শ' টাকা করে গরুর চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের।

বুধবার (২১ জুলাই) পশু কোরবানির পর থেকেই ভৈরবের আড়তে শুরু হয় চামড়া ব্যবসায়ীদের ব্যস্ততা। আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে কোরবানির পশুর চামড়া এসে জমা হয় এখানকার আড়তগুলোতে। এসব কাঁচা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত শত শত শ্রমিক। ট্যানারি মালিকদের কাছে গত তিন বছরে চামড়ার কোটি কোটি টাকা বকেয়া থাকায় এ বছর চামড়া কিনতে পারছেন না আড়তের অধিকাংশ ব্যবসায়ী।

চামড়া ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর একটু দাম বেশি। তবে ট্যানারি মালিকরা বকেয়া রাখায় সময় মতো চামড়া কিনতে পারছি না।

প্রতিবছর চামড়ার বাজারের এমন অস্থিরতার জন্য ট্যানারি অ্যাসোসিয়েশনের মালিকেদের দায়ী করছেন ভৈরব চামড়া ব্যবসায়ী মালিক সমিতি। তাদের অভিযোগ, ট্যানারির মালিকদের সিন্ডিকেটে চামড়া শিল্পের এই নাজুক পরিস্থিতি।

ভৈরবের চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সজল মিয়া বলেন, এভাবে চামড়া কেনায় আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি, আবার সেটি বিক্রিও করতে পারছি না। ট্যানারি মালিকরা পাওনা টাকা দিচ্ছে না।

সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ